সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন।
২৬ ডিসেম্বর দিনব্যাপী জামালপুর পৌরসভার বিভিন্ন স্থান ও রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার এলাকাসহ বেশ কয়েকটি স্থানে এমপি প্রার্থী আবুল কালাম আজাদ গণসংযোগ করেন।
এসময় এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। মানুষ সুখে শান্তিতে বসবাস করে।
তিনি আরও বলেন, সমৃদ্ধ ও স্মার্ট জামালপুর গড়তে নৌকা প্রতীকের ভোট দেওয়ার কোন বিকল্প নেই।
দলীয় সূত্র জানায়, দিনব্যাপী গণসংযোগ শেষে নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় অংশ নেন নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, মির্জা সাখাওয়াতুল আলম মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী হাফিজুর রহমান স্বপন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments