সাভার (ঢাকা)সংবাদদাতা: ক্রীড়াঙ্গনের স্বপ্নপূরীখ্যাত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ২০২৬ সালের ভর্তি পরীক্ষার প্রাথমিক বাছাই কার্যক্রম আজ ঢাকা বিকেএসপিতে শেষ হয়েছে। ঢাকা বিকেএসপিতে দু’দিন ব্যাপি অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় সর্বমোট ৩৮৭৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এবার সবচেয়ে বেশি ১৬৮২ জন পরীক্ষার্থী ফুটবলে, ১১৯৭ জন পরীক্ষার্থী ক্রিকেটে এবং ১৯৫ জন ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করে। বাকী ৮০৩ জন অন্যান্য ক্রীড়া বিভাগে অংশগ্রহণ করে।
বরাবরের মত এবারও তৃণমূলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রীড়া প্রতিভাবান ছেলে-মেয়েদের কথা বিবেচনা করে ভর্তিরি প্রাথমিক কার্যক্রম বিভাগীয় শহরের বিকেএসপির আঞ্চলিক কেন্দ্রসমূহে পরিকল্পনা করা হয়। ফলে গরীব ও সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েরা তাদের প্রতিভা যাচাই করার সুযোগ পেয়েছে। গত ২২ ডিসেম্বর ২০২৫ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুরে এবারের ভর্তি কার্যক্রম শুরু হয় এবং আজ (১১ জানুয়ারি ২০২৬) শেষ হয়েছে।
অনলাইন নিবন্ধন প্রক্রিয়ায় ২১ টি ক্রীড়া বিভাগে প্রায় দশ হাজার পাঁচশত পরীক্ষার্থীর আবেদনের প্রেক্ষিতে সর্বোমোট দশ হাজার তিনশত চৌত্রিশ জন ভর্তি বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করে। আসন খালি থাকা সাপেক্ষে এ বছর প্রায় ২৬০ জনকে চূড়ান্তভাবে ভর্তি করা হবে। আগামী ১৫ জানুয়ারির (সম্ভাব্য) মধ্যে প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হবে ।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments