বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল স্থলবন্দরে আধুনিকায়নের অংশ হিসেবে নতুন ক্রেন ও ইকুইপমেন্ট যুক্ত করেছে হ্যান্ডেলিং ঠিকাদার প্রতিষ্ঠান এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড। একই সঙ্গে হ্যান্ডেলিং শ্রমিকদের টনপ্রতি মজুরি ১৬ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণ এবং নিরাপত্তার জন্য হেলমেট ও গ্লাভস বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে বন্দরের কাঁচামাল মাঠে আয়োজিত অনুষ্ঠানে শ্রমিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, সঞ্চালনা করেন ৯২৫ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেডের পরিচালক মো. শহীদ হোসেন বলেন, “শ্রমিক বাঁচলে আমরা বাঁচব, আমরা বাঁচলে শ্রমিক বাঁচবে—এই বিশ্বাস নিয়েই কাজ করতে চাই। অতীতে শ্রমিকরা বিপদে-আপদে যথাযথ সহযোগিতা পাননি। এখন থেকে কাজের পাশাপাশি সুখে-দুঃখেও আমি আপনাদের পাশে থাকব।” তিনি জানান, বন্দরের কাজের গতি বাড়াতে নতুন ও আধুনিক ক্রেন আনা হয়েছে, ভবিষ্যতে আরও উন্নত সরঞ্জাম যুক্ত করা হবে।
অনুষ্ঠানে ৯২৫ ইউনিয়নের সভাপতি মো. তবিবুর রহমান তবি বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল ন্যায্য মজুরি ও নিরাপদ কর্মপরিবেশ। মজুরি বৃদ্ধি ও হেলমেট-গ্লাভস প্রদান ইতিবাচক উদ্যোগ।
সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, মজুরি ১৬ থেকে ২০ টাকা হওয়ায় শ্রমিকরা উপকৃত হবেন। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে চেষ্টা অব্যাহত থাকবে।
সাবেক লেবার সরদার কাশেম আলী বলেন, ৫০ বছরের অভিজ্ঞতায় শ্রমিকদের জন্য এমন উদ্যোগ কমই দেখেছেন।
অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক মো. হান্নানসহ বন্দরের কর্মকর্তা, ৮৯১ ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন হোসেন, ৯২৫-এর যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ন্যায্য মজুরি ও নিরাপত্তা নিশ্চিত হলে শ্রমিকদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি বন্দরের পণ্য ওঠানামার কাজ আরও গতিশীল হবে।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments