ময়মনসিংহ অফিস: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় জনগণের কল্যাণে এবং উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে।
আজ মঙ্গলবার ময়মনসিংহের তারাকান্দা ও হালুয়াঘাট উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও খাল পুনঃখনন কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা যে রাস্তার কাজ ও বিভিন্ন খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন করেছি, তা জাতীয়তাবাদী দলের একটি উন্নয়নমুখী কাজের নিদর্শন। এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে”।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে এবং অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিচ্ছে।
তিনি তারাকান্দা উপজেলার রামপুর ইউনিয়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (তারাকান্দা-ফুলপুর) আসনের সংসদ সদস্য মুফতি মাহমুদুল্লাহ।
পরে হালুয়াঘাট উপজেলার আমতৈল ইউনিয়নের বড়বিলায় বড়বিলা-বাহিরশিমুল রাস্তার উন্নয়ন কাজ, কৈচাপুর ইউনিয়নের কড়ইকান্দা খাল এবং সদর ইউনিয়নের কচুন্দরায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি কার্যালয় পরিদর্শন করেন এবং স্থানীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় তিনি বলেন, “আমরা দলমত নির্বিশেষে বাংলাদেশের উন্নয়ন চাই। তবে উন্নয়নের ধারা বজায় রাখতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন।
হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে স্থানীয় এলাকায় মিনি স্টেডিয়াম, হাসপাতাল, ফায়ার সার্ভিস স্টেশন এবং বিভিন্ন সড়ক উন্নয়নে স্থানীয়দের দাবিগুলো মনযোগ দিয়ে শুনেন, এবং সেগুলো বিবেচনার আশ্বাস দেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments