সিলেট অফিস: 'বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা চাই ' এই স্লোগান নিয়ে হবিগঞ্জে শিশু - কিশোর চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অব বাংলা, এজ এন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্যা ইউনাইটেড নেশনস, হবিগঞ্জ শাখা এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রায় ২ শ পঞ্চাশ জন শিশু - কিশোর অংশগ্রহণ করে ।
শনিবার ( ২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় আরডি হল মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রকৌশলী আব্দুল মুনিম চৌধুরী বুলবুল, সংগঠনের নর্থইস্ট রিজিয়ন ইউকে এর সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ও শেখ হাসিনা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক মঈন উদ্দিন সাঁকো, চিত্রশিল্পী মোজাম্মেল হক বাবুল, মীর কমর উদ্দিন এমরান ও আশীষ আচার্য। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী সিদ্ধার্থ বিশ্বাস, নাট্যকার সিদ্দিকী হারুন, সংগঠনের হবিগঞ্জ শাখার
সহ-সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, নির্বাহী সদস্য জয়নাল আবেদীন রাসেল, ওয়ার্ল্ড ভিউ কম্পিউটারস এর অধ্যক্ষ মোফাজ্জল হোসেন জুয়েল, নৃত্যশিল্পী গৌতম দাস সুমন, সংস্কৃতকর্মী সঞ্জয় দাস প্রমুখ।
আগামী ২৮ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিযোগিতায় অংশগ্রহণকারি সকলকে সনদপত্র এবং উল্লেখযোগ্য সংখ্যক পুরস্কার দেওয়া হবে।
স্টাফ রিপোর্টার: অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে হেরে আর্জেন্টিনার বিদায়ের পর ৩৯ বছর বয়সে জাতীয় দল থেকে অব ...
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
সব মন্তব্য
No Comments