অমর একুশে বইমেলা ২০২৬
ডেস্ক রিপোর্ট: অমর একুশে বইমেলার ১৪তম দিন আজ (১১ই মার্চ ২০২৬)। আজকের মেলার সময়সূচি দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজ তথ্যকেন্দ্রে মেলার নতুন বই জমা পড়েছে ১১৩টি।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ : এম শমসের আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন এ বি এম ওবায়দুল ইসলাম। আলোচনায় অংশ নেন ফারসীম মান্নান মোহাম্মদী। সভাপতিত্ব করেন আরশাদ মোমেন।
বি এম ওবায়দুল ইসলাম বলেন, ড. শমশের আলী ছিলেন বাংলাদেশের বিজ্ঞান ও শিক্ষাজগতে একজন নক্ষত্র। তিনি গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেন তাঁর গভীর তাত্ত্বিক বিশ্লেষণ ও সৃষ্টিশীল চিন্তাশক্তির মাধ্যমে। তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে বিশেষত পারমাণবিক ভৌতবিজ্ঞানে তাঁর মৌলিক গবেষণা আন্তর্জাতিক পরিমণ্ডলেও সমাদৃত হয়েছিল। বিশ্বের স্বনামধন্য বৈজ্ঞানিক জার্নালসমূহে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে এশিয়া ও পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান একাডেমি ও সংস্থার সঙ্গেও তিনি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন এবং বৈজ্ঞানিক সহযোগিতা বিনিময়ের ক্ষেত্রে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। অধ্যাপক শমশের আলী শুধুই গবেষক ও প্রশাসক ছিলেন না, তিনি ছিলেন একজন বিজ্ঞান—চিন্তাবিদ। তাঁর আগ্রহের বৃহৎ ক্ষেত্রজুড়ে ছিল সাধারণ মানুষের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা।
একজন শিক্ষক, প্রশাসক ও বিজ্ঞানসংগ্রামী হিসেবে তিনি যেভাবে নিরলস পরিশ্রম করে গেছেন, তাতে বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার ভিত মজবুত হয়েছে।
ফারসীম মান্নান মোহাম্মদী বলেন, ড. শমশের আলীর মধ্যে নেতৃত্বদানের সাংগঠনিক গুণাবলি ছিল। বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য বিজ্ঞান ক্লাব আন্দোলন, বিজ্ঞানমেলা ইত্যাদি ক্ষেত্রে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উৎসাহ জুগিয়েছেন এবং নানাভাবে সাহায্য করেছেন। তিনি সবসময় সচেষ্ট থেকেছেন তরুণদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার জন্য।
আরশাদ মোমেন বলেন, বিজ্ঞান গবেষক ও শিক্ষক ড. শমশের আলী ব্যক্তিমানুষ হিসেবেও ছিলেন অত্যন্ত মহানুভব। শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অনুপ্রেরণা ও উৎসাহ দানের পাশাপাশি তিনি জ্ঞানার্জনকে আনন্দময় করে তুলতেন। বাংলাদেশে বিজ্ঞানচর্চার ইতিহাসে নিঃসন্দেহে তাঁর নাম অমর হয়ে থাকবে।
লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন কবি হাসান হাফিজ, কবি শাহীন রেজা এবং কবি মাসুদুল হক।
বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন কামাল মিনা, এ বি এম সোহেল রশিদ, শায়লা আহমেদ। সংগীত পরিবেশন করেন সাইদুর রহমান বয়াতি, অধ্যাপক মাহবুবা বেগম, জি এম জাকির হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ শাহীনুর ইসলাম, বাউল সুভাষ বিশ্বাস, মিন্টু বাউল, নিশাত আনজুম সাকি এবং এস এম শামীম আক্তার। যন্ত্রাণুষঙ্গে ছিলেন কৃষ্ণ চন্দ্র দাশ (তবলা), আবুল কালাম আজাদ (কী—বোর্ড), মো. মামুনুর রশিদ (বাঁশি), বিশ্বজিৎ সেন (পারকেশন) এবং শাওন আহমেদ (দোতারা)।
আগামীকালের সময়সূচি
আগামীকাল ১২ই মার্চ ২০২৬ বৃহস্পতিবার মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।
বিকেল ৩টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্মরণ : মুস্তাফা জামান আব্বাসী শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন শারমিনী আব্বাসী। আলোচনায় অংশ নেবেন আশরাফুজ্জামান বাবু। সভাপতিত্ব করবেন ওয়াকিল আহমদ। বিকেল ৪টায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সব মন্তব্য
No Comments