স্টাফ রিপোর্টার: ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়ে অংশীজনদের সাথে আলোচনা না করে চুক্তি করায় অন্তর্বর্তী সরকারের সমলোচনা করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, এটা সরকারের বড় একটা অসতর্কতা, নানা কারণে বিষয়টি স্পর্শকাতর এবং এখানে ভুল বোঝাবুঝির যথেষ্ট অবকাশ তৈরী হয়েছে ।
আজ হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত “ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সংক্রান্ত চুক্তিকে কেন্দ্র করে করণীয় নির্ধারণ” শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এতে সভাপতিত্ব করেন এবং সভাটি পরিচালনা করেন হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ শীর্ষ ওলামায়ে কেরাম ও রাজনৈতিক নেতৃবৃন্দ গোলটেবিলে উপস্থিত ছিলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের বিষয়টিকে আমাদের সতর্কতার সাথে স্বাগত জানাচ্ছি, কারণ ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার একটা বড় ভুল করেছে সেটা হলো তারা অংশীজনদের সাথে আলোচনা না করেই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের জন্য চুক্তি করেছে। ফলে যাদের এ নিয়ে শংকা ও উদ্বেগ আছে তারা ক্ষুব্ধ হয়েছে। তাদের এই ক্ষুব্ধতা খুবই যৌক্তিক। আমরা চাই জাতিসংঘ মানবাধিকার কমিশনের ঢাকা মিশন এখানে গুম, খুন, আইন বহির্ভূত নির্যাতন ইত্যদি বিষয়ে মনযোগ নিবিষ্ট করবে। এর বাইরে অন্যান্য সেনসিটিভ ইস্যুগুলো বা যেসব বিষয়ে অংশীজনেরা কনসার্ন রেইজ করেছে সেগুলোর ব্যপারে
তারা সতর্ক থাকবে। তিনি ভারতীয় আগ্রাসন ও মিডিয়ার অপপ্রচারের নানা ঘটনা উল্লেখ করে বলেন বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ভূমিকা নিয়ে আমরা সন্তুষ্ট নই কিন্তু তথাপী আন্তর্জাতিক যে কোন অবিচার ও জুলুমের জন্য আমাদেরকে জাতিসংঘের দ্বারস্থ হতে হয় এটা খুবই বিব্রতকর। তিনি আশাকরেন সরকার অংশীজনদের উদ্বেগকে আমলে নেবেন এবং যেসব বিষয়ে তারা উস্মা প্রকাশ করেছেন সরকার তা গুরুত্বের সাথে বিবেচনায় নেবেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments