ডেস্ক রিপোর্ট: তরুণ প্রজন্মের পছন্দের কনজিউমার টেকনোলজি ব্র্যান্ড রিয়েলমি তাদের পারফরম্যান্স-কেন্দ্রিক আইকনিক নাম্বার সিরিজ থেকে নতুন দুটি স্মার্টফোন - রিয়েলমি ১৪ ৫জি এবং ১৪টি ৫জি - আকর্ষণীয় প্রি-অর্ডার অফারসহ বাংলাদেশে লঞ্চ করতে যাচ্ছে।
রিয়েলমি ১৪ ৫জি স্মার্টফোনটি ব্যবহার করা হয়েছে দেশের প্রথম স্ন্যাপড্রাগন সিক্স জেনারেশন ৪ ৫জি চিপসেট। যা স্মুথ মাল্টিটাস্কিং এবং দ্রুত গেম লোডিং নিশ্চিত করে। অন্যদিকে, ১৪টি ৫জি স্মার্টফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ ৫জি চিপসেট রয়েছে, যা কার্যকর পারফরম্যান্স, উন্নত কানেক্টিভিটি এবং পাওয়ার-সেভিং বৈশিষ্ট্য প্রদান করে। "পারফরম্যান্সের দানব" হিসেবে পরিচিত এই ডিভাইস দুটি সিরিয়াস হার্ডওয়্যার এবং উদ্ভাবনী ফিচার্সে পরিপূর্ণ যা পাওয়ার ইউজার এবং গেমার উভয়ের জন্যই উপযুক্ত।
সীমিত সময়ের অফারসহ একটি বিশেষ প্রি-বুকিং প্রচারাভিযান শুরু হয়েছে এবং এটি ১৪ মে, ২০২৫ পর্যন্ত চলবে। এই সময়ে যারা এই স্মার্টফোনগুলি প্রি-বুক করবেন তারা একটি আকর্ষণীয় বোনাস পাবেন - বিনামূল্যে এক জোড়া রিয়েলমি বাডস টি২০০ লাইট, যা গেমিং এবং বিনোদনের নিখুঁত অডিও সঙ্গী। এই বাডসগুলোও একই দিনে লঞ্চ করা হবে।
বহু প্রতীক্ষিত রিয়েলমি ১৪ ৫জি এবং রিয়েলমি ১৪টি ৫জি আনুষ্ঠানিকভাবে আগামী ১২ই মে, ২০২৫ তারিখে বাংলাদেশে লঞ্চ হতে চলেছে, যা মোবাইল পারফরম্যান্সকে নতুন করে সংজ্ঞায়িত করবে।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments