রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: অবশেষে বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের ফেরীঘাটে সন্ধ্যা নদীর তীর দখল করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার গড়ে তোলা অবৈধ মার্কেট উচ্ছেদ করা হয়েছে। ৬ নভেম্বর শনিবার বেলা ১২টায় শুরু হয়ে দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা ও সহকারি কমিশনার (ভূমি) সানজিদা রিক্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ এ মার্কেট ভেঙ্গে ফেলা হয়।। এসময় বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ উপস্থিত ছিলেন। জানা গেছে,২০১২ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বানারীপাড়া পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বন্দর বাজারের ফেরীঘাটে চান্দিনা ভিটার জন্য বিভিন্ন দাগে ৫ নামে আড়াই শতক খাস সম্পত্তি একসনা লিজ নেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি বিভিন্ন দাগে ( ৫ দাগ) না গিয়ে লিজের কিছু অংশসহ সন্ধ্যা নদীর তীরের প্রায় ৭/৮ শতক সম্পত্তি অবৈধভাবে দখল করে ২০১৫ সালে একটি ৪ কক্ষ বিশিষ্ট সেমি পাকা মার্কেট নির্মাণ করে সিকদার রড-সিমেন্ট,মদিনা সিরামিকস ও দুটি রেষ্টুরেন্টের জন্য ৪ জন ব্যবসায়ীর কাছে ভাড়া দেন। এরমধ্যে মো. ইউসুফের মদিনা সিরামিকস,মনির হোসেন ও রফিকুল ইসলামের দুটি রেষ্টুরেন্ট সম্পূর্ণ এবং সিকদার রড-সিমেন্টের একাংশ উচ্ছেদ করা হয়েছে। প্রসঙ্গত ২০১৭ সালে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর ও ১ নম্বর ওয়ার্ডের খেজুরবাড়ি আবাসন পর্যন্ত শহর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়। স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহে আলম বানারীপাড়ার ধান-চালসহ ব্যবসা-বানিজ্যের অতীত হৃদ গৌরব ফিরিয়ে আনতে সন্ধ্যা নদীর তীরে গড়ে তোলা এ শহর রক্ষা বাঁধের বন্দর বাজারের দক্ষিণপাড় ফেরীঘাট ও উত্তরপাড় লঞ্চঘাট এলাকায় সন্ধ্যা নদীর শাখা নদীতে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার নদীর তীরে গড়ে তোলা ওই মার্কেটের কারনে ব্রিজ নির্মাণ কাজ বিঘিœত হচ্ছিল। সম্প্রতি ওই স্থানে ব্রিজ নির্মাণ কাজ শুরু হওয়ায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা বলেন, সন্ধ্যা নদীর তীর দখল করে গড়ে তোলা অবৈধ মার্কেট নির্মাণ করায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে তা অপসারণ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা বলেন,উপজেলা ভূমি অফিস তার লিজ নেওয়া সম্পত্তি ওই স্থানে দেখিয়ে দেওয়ায় তিনি পাকা দোকানঘর নির্মাণ করেছিলেন। তবে উন্নয়ন ও জনস্বার্থে তার মার্কেট ভেঙ্গে ফেলাকে তিনি সদগায়েজারিয়া বলে মনে করেন। গত কয়েকমাস পূর্বে দলীয় কার্যালয়ে ব্রিজ নির্মাণ সংক্রান্ত এক সভায় তিনি একথা বলেছিলেন। এদিকে পৌর শহরের দক্ষিণ পাড়ের বন্দর বাজার ও উত্তরপাড় বাজারের মেলবন্ধন এবং ব্যবসা-বানিজ্যের প্রসারে অতিগুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তায় উপজেলা প্রশাসনের এ উচ্ছেদ অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments