নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর পরই নির্বাচনী গণসংযোগ ও প্রচারনায় নেমেছেন মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কমরেড তাপস কুমার ঘোষ।
সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালামের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করা হয়।
মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত কমরেড তাপস কুমার ঘোষ হাতুড়ী প্রতীক পেয়েই বিকাল ৩টা থেকে মৌলভীবাজার শহরের চৌমুহনা, সেন্ট্রাল রোডসহ কয়েকটি এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।
এসময় কমরেড তাপস কুমার ঘোষ উপস্থিত জনসাধারণের উদ্দেশে বলেন, "মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলাবাসীর চাহিদা পূরণে সব কাজই করা হবে। এই দুই উপজেলাবাসীই আমার কাজের মূল প্রেরণা। আমি তাদের এ প্রেরণাকে সামনে রেখে এগিয়ে যেতে চাই।"
তিনি বলেন, "বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। আমি এ সংগ্রামের উত্তরসূরি হিসাবে বাকি জীবন একইভাবে এই দুই উপজেলাবাসীকে সঙ্গে নিয়ে উন্নয়নের সমতা-ন্যায্যতা প্রতিষ্ঠায় সমৃদ্ধির জন্য কাজ করতে চাই।" এ সময় তিনি সবার দোয়া ও আসন্ন নির্বাচনে হাতুড়ি মার্কায় ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমরেড সৈয়দ আমিরুজ্জামান, পার্টির জেলা শাখার সদস্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কমরেড নজরুল ইসলাম, আবদুল আউয়াল, মো. ফয়েজ, শেখ মো. আবুসাঈদ, রিপন মালাকার, শুভ রঞ্জন চৌধুরী, ফজল মিয়া, ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় কৃষক সমিতি সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কমরেড ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কমরেড সৈয়দ আমিরুজ্জামান উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে বলেন, "নতুন এক অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তা, উন্নয়ন সমৃদ্ধি অগ্রযাত্রার স্বল্প ও দীর্ঘ মেয়াদি আর্থসামাজিক টেকসই কর্মসূচি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের রোডম্যাপসহ বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনের জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও আন্দোলন-সংগ্রামের নতুন এক দায় নিয়ে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে প্রার্থী দিয়েছে।" এ সময় তিনি সবার সর্বাত্মক সহযোগিতা, দোয়া-আশীর্বাদ ও আসন্ন নির্বাচনে হাতুড়ি মার্কায় সর্বস্তরের জনগণের ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, পরিবর্তনের নিমিত্তে উন্নয়ন-সমৃদ্ধি গড়ে তোলার প্রত্যয়ে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক কমরেড তাপস কুমার ঘোষ সংসদ সদস্য প্রার্থী হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments