ডেস্ক রিপোর্ট: কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, পীরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার পরিকল্পনাকারী ও জড়িতরা সবাই শনাক্ত হয়েছেন। পুলিশের পাশাপাশি র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরিকল্পনাকারী ও জড়িতদের শনাক্ত করতে সক্ষম হয়েছে। এখন তাদের গ্রেফতারের কার্যক্রম চলছে। এদের মধ্যে অনেকে পলাতক রয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তারা আত্মগোপনে আছেন। যাতে কেউ বিদেশে পালিয়ে যেতে না পারে সেজন্য সকল বিমানবন্দর, নৌ ও স্থল পথসহ সব জায়গায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কঠোর মনিটরিং করছেন।
সাম্প্রদায়িক হামলার ঘটনায় পরিকল্পনাকারীদের মধ্যে চাঁদপুরে দুই জন, কুমিল্লায় ইকবাল হোসেনসহ চার জন, পীরগঞ্জে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। চাঁদপুরে হামলার ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী জামায়াত নেতা কামাল উদ্দিন আব্বাসি নিজেকে জড়িয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পূজামণ্ডপে হামালার পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন করা পর্যন্ত কারা জড়িত তাদের নামসহ বিস্তারিত তথ্য জবানবন্দিতে উল্লেখ করেছেন। পীরগঞ্জে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন ছাত্রলীগ নেতা সৈকত মণ্ডল ও স্থানীয় মসজিদের মোয়াজ্জেন রবিউল। পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলার শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনার বর্ণনা তারা দিয়েছেন। এ ঘটনার পরিকল্পনাকারী ও হামলায় জড়িতদের নামও র্যাবকে তারা জানিয়েছেন।
পীরগঞ্জের ঘটনায় প্রথমে পরিতোষ তার ফেসবুক আইডিতে আপত্তিকর পোস্ট দেয়। আর সেটাকে সৈকত তার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মাধ্যমে লোকজনকে উত্তেজিত বিভ্রান্তি করে এবং মানুষকে হামলা করার জন্য উৎসাহ যোগায়। আর মোয়াজ্জেন সকলকে হামলার জন্য মাইকে ঘোষণা দেন। নোয়াখালীর হামলার সকল মদদদাতাকে শনাক্ত করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জে হামলার ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ৩৩ জন। এছাড়া কুমিল্লা, নোয়াখালী, পীরগঞ্জসহ বিভিন্ন এলাকা এ পর্যন্ত ছয় শতাধিক গ্রেফতার হয়েছেন।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, কুমিল্লায় হামলায় অনেকে জড়িত, আমরা তাদেরকে চিহ্নিত করেছি। জড়িত অনেকের নাম-ঠিকানা পেয়েছি। কুমিল্লার ঘটনায় ইকবালসহ ৪ জনকে সাত দিনের রিমান্ডে আনা হয়েছে। তাদের কাছ থেকে আরও অনেক তথ্য পাওয়া যাবে।
প্রসঙ্গত, দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লা নানুয়া দীঘির পাড়ে দর্পণ সংঘের পূজামণ্ডপে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ রাখা নিয়ে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা চালানো হয়। এই ঘটনার ধারাবাহিকতায় পীরগঞ্জ, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও চাঁদপুরসহ বিভিন্ন স্থানে পূজামণ্ডপে হামলা ও ভাংচুরের পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments