স্টাফ রিপোর্টার: হামের টিকা না দিয়ে পরিকল্পিত ভাবে শিশু হত্যার দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছে 'সচেতন নাগরিক সমাজ'। সহজে প্রতিরোধযোগ্য হাম রোগে নিষ্পাপ সম্ভাবণাময় শিশু মৃত্যুর জন্য দায়ী ইউনুস-নূরজাহান-সাইদুর গংদের বিচার ও মৃত শিশুদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে গতকাল বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডি ২৭ নাম্বারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। ডাক্তার, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, কৃষিবিদ ও প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ মানবন্ধনে অংশগ্রহণ করে বলেন, ইউনিসেফ এর সহায়তায় প্রতি বছর টিকা দেওয়ায় হাম বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল। অবৈধ ইউনুস সরকার হামের টাকা আত্মসাৎ করতে ইউনিসেফ এর সঙ্গে চুক্তি বাতিল করে। পরবর্তীতে আর টিকা ক্রয় না করে বাংলাদেশের কোটি শিশুর জীবন ঝুঁকিতে ফেলেছে। ইতোমধ্যে সরকারি হিসাবে প্রায় ৫শ শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা ১ হাজারের অধিক। আক্রান্ত প্রায় ১ লক্ষ শিশু। শিশুদের এই মৃত্যুকে হত্যা আখ্যায়িত করে ইউনূসের মৃত্যুদণ্ড দাবি করেছেন বক্তারা।
নিপীড়ববিরোধী সাংবাদিক ফ্রন্টের সদস্য সচিব শেখ জামালে সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. জামাল উদ্দিন চৌধুরী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক ভাইস চ্যান্সেলর ড. অহিদুজ্জামান, কৃষিবিদ সাইদুর রহমান সেলিম, কৃষিবিদ মিজানুর রহমান, অ্যাডভোকেট শামীম আল সাইফুল সোহাগ, ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কামাল পাশা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কো কনভেনার অধ্যাপক তৌহিদ রশীদ ও অ্যাডভোকেট খায়ের উদ্দীন শিকদার প্রমূখ।
স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ জামাল উদ্দিন চৌধুরী বলেন যে, হামের টিকা সংগ্রহে দীর্ঘসূত্রিতার পিছনে আসল রহস্য জাতি জানতে চায়। হামে আক্রান্ত অপার সম্ভাবনাময় শিশুদের অকাল মৃত্যুর জন্য দায়ী ড. ইউনুস, নূরজাহান বেগম এবং ডাঃ সাইদুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের যথাযথ নিরপেক্ষ তদন্ত দ্রুত শেষ করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যে সমস্ত শিশুরা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
প্রগতিশীল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. অহিদুজ্জামান বলেন যে, শিশুদের এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়, এটা হত্যাকাণ্ডেরর শামিল। এজন্য ইউনুস গংদের বিচার করে যথোপযোক্ত শাস্তি নিশ্চিত করলে নিষ্পাপ শিশুদের আত্মা শান্তি পাবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন, কৃষিবিদ আ ফ ম মাহবুবুর রহমান, ডাঃ আতিক, ডা. মামুন, অধ্যাপক আজমল হোসেন ভূঁইয়া, অধ্যাপিকা শবনম, অধ্যাপিকা জামিলা চৌধুরী, অধ্যাপিকা জেবুন্নেসা, ডাঃ নিটোল, ডাঃ অসীম, ডাঃ হুমায়ুন, কৃষিবিদ দীপু, ডিইউজের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্তুজা ধ্রুব, আইন বিষয়ক সম্পাদক আসাদুর রহমান, নির্বাহী সদস্য সাজেদা হক, রহিমা খানম, রমজান আলী, নাইমুর রহমান স্বপন, বিউটি রানী, গাজী তুষার আহমেদ, শেখ ইমন আহমেদ, এডভোকেট ফজলুল কাদের প্রমূখ।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments