নারায়নগঞ্জ প্রতিনিধি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকারের আত্মম্ভরীতার কারণে গণটিকা প্রদান কার্যক্রমে দেশের অধিকাংশ অঞ্চলে এক নৈরাজ্যিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এব্যাপারে তাদের পরিকল্পনাহীনতা, সমন্বয়হীনতা এবং সুনির্দিষ্ট ও সমন্বিত কোন রোড়ম্যাপ না থাকায় টিকা প্রদানকে কেন্দ্র করে সৃষ্ট গণবিশৃংখলা গণহতাশার জন্ম দিয়েছে। শুধু তাই নয় যেভাবে গণটিকা কার্যক্রম চলছে তাতে নতুন করে করোনার গণসংক্রমনের আশংকা আরও বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, করোনা শুরু থেকেই সরকার দলীয়করণ ও দলীয় সংকীর্ণতায় এককভাবে চলতে গিয়ে করোনা পরিস্থিতিকে লেজে গোবরে করে ফেলেছে। যার নিকৃষ্টতম শিকার হচ্ছে দেশের সাধারণ জনগণ।
আবু হাসান টিপু আরও বলেন, করোনাকে কেন্দ্র করে সরকারের একেক মন্ত্রীর একেক রকম উদ্ভট বক্তব্য এবং সকালে এক সিদ্ধান্ত বিকেলে তা বদল করে আরেক সিদ্ধান্ত ঘোষণা করে এক ‘অমানবিক করোনা বিনোদন’ সৃষ্টি করে চলছেন, যা এই সংকট মোকাবেলায় সরকারের সীমাহীন ব্যর্থতা ও অস্থিরতারই বহিঃপ্রকাশ।
১০ আগস্ট বিকেলে হাজীগঞ্জ বাজারে মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ কর্তৃক করোনা ভ্যাক্সিনের ফ্রি নিবন্ধন কর্মসূচি পরিচালনাকালে আবু হাসান টিপু এসব বলেন।
করোনা ভ্যাক্সিনের এই ফ্রি নিবন্ধন কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ আহবায়ক ও সম্মুখ সারির করোনাযোদ্ধা বদরুল হক, মৈত্রী মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা সৈয়দ খালেদ হাসান মিলন, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মরণ স্মৃতি সংসদ এর সদস্য সচিব আনোয়ার হোসেন মুক্তি, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ নারায়ণগঞ্জ যুগ্ন আহবায়ক খোকন রাজ, শ্রমিকনেতা মোক্তার হোসেন, সামসুজ্জামান বাবর, মুরাদ হোসেন, মাসুদ রানা, ফাতেমা লতিফ রুনু, রূপচাঁন মিয়া, খুশবু রাজ প্রমূখ।
মহসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গত শনিবার, ৯ মে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে আয়োজিত মতব ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন,মব কালচার পুরোপুরি বন্ধ করার লক্ষ্যে বিদ্যমান আইনকে সংশোধন ও সংযোজন করে যুগোপযোগী করা হবে। মন্ত্রী এ সময় পুলিশ বাহিনীকে জনপ্রত্যাশা ও জনআকাক ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
সব মন্তব্য
No Comments