স্টাফ রিপোটার: শ্যামপুর ও কদমতলীকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে ভোটারদের লাঙল মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও ঢাকা ৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেন, আমি অত্র এলাকায় যতদিন এমপি ছিলাম ততদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। আপনারা চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গডফাদারকে ভোট দিবেন। এলাকায় শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করতে লাঙল মার্কাকে ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান তিনি
সোমবার দিনব্যাপী লাঙল মার্কায় ভোট চেয়ে মীর হাজিরবাগ, জুরাইন বিক্রমপুর প্লাজা, তুলা বাগিচা, সবুজবাগ, ঋষি পড়া, ৫৪ নং ওয়ার্ডের আলমবাগ, মুন্সিবাড়ী, ৫৮ নং ওয়ার্ডের রাজাবাড়ি, নেমা শ্যামপুর, ওয়াসা রোড, পাল পাড়া, শিল্পাঞ্চল, ৫২ নং ওয়ার্ডের মুরাদপুর, মেডিকেল রোড, ৫৯ মোহাম্মদবাগ, পূর্ব কদমতলী, মেরাজনগর, চাকদা, ঢাকা ম্যাচ, ওয়াসা কলোনী এবং ৪৭ নং ওয়ার্ডের ফরিদাবাদ, শহীদ নগর এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে বাবলার সাথে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শামসুজ্জামান কাজল, শাহনাজ পারভীনসহ শ্যামপুর-কদমতলী থানার জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments