সুব্রত সানা: ২০ দলীয় জোটনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৮ জুন) বাদ জোহর রাজধানীর মতিঝিলে এনপিপি চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে এই দোয়া মাহফিল হয়।
দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০ দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। চিকিৎসকরা জানিয়েছেন, অবিলম্বে তার বিদেশে উন্নত চিকিৎসা প্রয়োজন। এটা এখন গণদাবিতে পরিণত হয়েছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে সরকার তাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিচ্ছে না। আমরা অবিলম্বে দেশনেত্রীর স্থায়ী মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানাই।
ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে এবং এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন, জাগপার একাংশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির প্রেসিডিয়াম মেম্বার বেলাল আহমেদ, মনির শরীফ, যুগ্ম-মহাসচিব মো. ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. ফখরুজ্জামান, দফতর সম্পাদক লুৎফর রহমান, প্রচার সম্পাদক মোজাফফর হোসেন; ন্যাশনাল পিপলস ছাত্রফ্রন্টের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments