লক্ষ্মীপুর প্রতিনিধি: দেশব্যাপী বহুল আলোচিত রাসেল ভাইপার সাপের প্রাদুর্ভাব সম্পর্কে লক্ষ্মীপুর জেলায় জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুলাই সোমবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী এর যৌথ আয়জনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বনবিভাগের জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
সভায় আরো বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মোঃ ছানা উল্যা পাটওয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, সিভিল সার্জন ডাঃ আহাম্মেদ কবির, বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, লষ্মীপুর ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার রনজিত কুমার, জাকির হোসেন আজাদ প্রমূখ। এসময় জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক সহ বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন ।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মসজিদ থেকে তুলে নিয়ে আসমান সিকদার (৩২) নামের কার্যক্রম নিষিদ্ধ এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে।এ ঘটনায় স্থানীয় মুসল্লীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হ ...
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
সব মন্তব্য
No Comments