বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)-এ নতুন প্রক্টরিয়াল বডি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন প্রক্টর হিসেবে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব’কে দায়িত্ব দেওয়া হয়েছে। তার সাথে ৫ জন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব আইরিন পারভিন,
কৃষি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. আরিফুল ইসলাম,মার্কেটিং বিভাগের প্রভাষক জনাব মো. আসিফ খালেদ,ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব মো. গোলাম সারোয়ার এবং ইতিহাস বিভাগের প্রভাষক জনাব মুজাহিদুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থ বিবেচনা করে এই নতুন প্রক্টরিয়াল বডি গঠন করা হয়েছে। পূর্ববর্তী প্রক্টরিয়াল বডির সকল সদস্যকে তাঁদের দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এই নতুন প্রক্টরিয়াল বডির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা হবে বলে আশা করা হচ্ছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments