সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর -৫ আসনের (সদর) স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর প্রধান নির্বাচন সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করে ঈগল প্রতীকের কর্মী-সমর্থকরা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামালপুর পৌরশহরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শহরের তমালতলা থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ীমোড়ে এসে প্রতিবাদী সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, শহর কমিটির সাবেক সভাপতি নূর হোসেন আবোহানী, মাসুদ আতিক মুন্না প্রমূখ।
প্রতিবাদী সমাবেশে বক্তারা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, গত বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার শাহবাজপুর দক্ষিণ কৈডোলায় পারিবারিক দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষকে নির্বাচনী সংঘর্ষ উল্লেখ করে গত বৃহস্পতিবার দুপুরে সদর থানায় মিথ্যা মামলা দায়ের করে জাকির হোসেন নামে নৌকা প্রতীকের এক কর্মী। সাজানো এই মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্বতন্ত্র প্রার্থীর অসংখ্য নেতা-কর্মী ও সমর্থকদের আসামী করা হয়েছে। মামলার পর থেকে ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের পুলিশি হয়রানি করা হচ্ছে। এটা নির্বাচন পরিপন্থী বলে আমরা মনে করি। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন বক্তারা।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments