স্টাফ রিপোর্টার: বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য অপেক্ষা করছে। দেশে এখনও গণতন্ত্র ফিরেনি বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। তিনি বলেন,জনগন তার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে।
জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) রমজানের ১৯ তম দিনে ঢাকা মহানগর উত্তর বিএনপির মিরপুর পল্লবীর বিভিন্ন স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আমিনুল হক বলেন,পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে,সেই জনগণের সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
বিএনপির এই নেতা বলেন,গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেওয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন,আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।এই বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ,সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান আমিনুল হক।
এসময় তার সঙ্গে ছিলেন,ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য শামীম পারভেজ,হাফিজুল হাসান শুভ্র,সাজ্জাদ হোসেন মোল্লা,মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু,রুপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক যুগ্ম আহবায়ক আলী আহমেদ রাজু,পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম,বিএনপি নেতা হাজী আবু তৈযব,পল্লবী ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments