ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনার র্ববর যুগ থেকে মুক্ত হওয়ার পর আমরা আর অন্ধকার যুগে ফিরে যেতে চাই না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের পুনিটাউস্থ জেলা বিএনপির সভাপতির বাসভবনে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। এসময় কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এবিএম মোমিনুল হক, সহ সভাপতি জসিম উদ্দিন রিপন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি ও সাবেক পৌর হাফিজুর রহমান মোলøা কচিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, বিএনপির সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত নির্বাচনে পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থেকে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র প্রতিনিধি নির্বাচন দেননি। তিনি নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, দেশকে বাঁচাতে হলে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। ফেব্রæয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিন এবং ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন করতে আপনার সন্তানদের উৎসাহিত করুন।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশের নদী-নালা ও খাল-বিল প্রতিবেশী দেশকে লিজ দেওয়া হয়েছিল। ভারতকে খুশি রাখার জন্য দেশকে উজাড় করে দেওয়া হয়েছিল। আমরা অনেকটা ফিরে এসেছি, তবে সার্বিকভাবে স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। সংবিধান ও নির্বাচিত আইন পরিষদ ছাড়া কোনো কিছুই আইন হিসেবে বিবেচিত হতে পারে না।
বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি খাতে তরুণ উদ্ভাবকদের অনুপ্রেরণা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তিন ক্ষুদে বিজ্ঞানী আহনাফ বিন আশরাফ নাবিল, লাবিব ইসলাম ও আরিয়ান ইসলাম আরিয়ান এর হাতে আর্থিক সহায়তা প্রদান করেন রিজভী। আগামী মাসে তারা মালয়েশিয়ায় একটি আন্তর্জাতিক বিজ্ঞান মেলায় অংশ নেবেন।
ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আহনাফ বিন আশরাফ নাবিল উদ্ভাবন করেছেন জল বাতাস মাটির দূষণ নির্ণায়ক স্মার্ট সেন্সর সিস্টেম ও তরুণদের সুরক্ষায় গার্ডিয়ান অঞ্জেল অ্যাপ। তাঁর নেতৃত্বে বিবিএক্স রোভার টিম আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বীকৃতি অর্জন করেছে। তাঁর মেধাদীপ্ততায় মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিনন্দন জানান এবং বিশেষ উপহার পাঠান।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments