ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি আবারো আলোড়ন তুলতে পারে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে। কোম্পানিটি জনপ্রিয় ‘সি৭৫’ লাইন-আপের নতুন উত্তরসূরি বাজারে আনতে পারে, এবং এটির নাম হতে পারে ‘সি৭৫এক্স’।
ধারণা করা হচ্ছে, এই স্মার্টফোনে থাকবে বিভিন্ন ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার। পাশাপাশি ডিভাইসটি হবে বেশ সাশ্রয়ী। নতুন এই ফোনটি তরুণ টেক অনুগ্রাহী ব্যবহারকারীদের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম হবে।
ইন্ডাস্ট্রি ইনসাইডারসের তথ্যমতে, এই ডিভাইসে থাকতে পারে ‘আইপি৬৯’-রেটেড শক রেজিস্ট্যান্স প্রযুক্তি, যা সাধারণত সাশ্রয়ী ফোনগুলোতে দেখা যায় না। ফলে ধুলো, পানি থেকে নিরাপত্তা কিংবা দুর্ঘটনাবশঃত হাত থেকে পড়ে যাওয়ার মতো ঘটনায়ও নিরাপদ থাকবে ডিভাইসটি। এছাড়া- স্মার্টফোনটিতে আছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি সক্ষমতা।
আরো গুঞ্জন আছে- এ মোবাইলে থাকতে পারে ৪৫ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতার ৫৬০০এমএএইচ শক্তিশালী ক্যামেরা; যা মিনিমাল ডাউনটাইম-সহ দীর্ঘস্থায়ী পারফরম্যান্স নিশ্চিত করবে। ডিভাইসটি দেখতে হবে প্রিমিয়াম ডিজাইন এর, স্বাচ্ছন্দ্য ও নন্দনিকতার অভিনব মিশেল।
স্মার্টফোনটির দাম ও স্পেশিফিকেশন বিষয়ে বিস্তারিত জানতে, অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার ওপর। তাই আগ্রহীরা চোখ রাখুন- রিয়েলমি’র অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক মাধ্যমে।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments