ডেস্ক রিপোর্ট: কোয়ালিটি ফিডস লিমিটেডের ক্যাশ ম্যানেজমেন্ট প্রক্রিয়া ডিজিটাইজ করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক।
এই চুক্তির আওতায় কোয়ালিটি ফিডস লিমিটেডব্র্যাক ব্যাংকের বিস্তৃত ব্রাঞ্চ নেটওয়ার্ক এবং অত্যাধুনিক কাউন্টার সল্যুশন-ইউনিভার্সাল কালেকশন প্ল্যাটফর্মেরসুবিধা কাজে লাগিয়ে তাদের কালেকশন এবং রিকনসিলিয়েশন কার্যক্রম আরও সহজ ও দক্ষতার সাথে পরিচালনা করতে পারবে।
৩০ অক্টোবর ২০২৪ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়েকোয়ালিটি ফিডস লিমিটেডের ডিরেক্টর-ফাইন্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এম. বাসির রহমান এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় কোয়ালিটি ফিডস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের সিনিয়র ম্যানেজার মো. মোহিব্বুর রহমান খান এবংগ্রুপ কর্পোরেট অ্যাফেয়ার্সেরসিনিয়র ম্যানেজার মো. জহিরুল ইসলাম। ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিম, হেড অব রিজিওনাল কর্পোরেট-ঢাকাআবু সাদাত চৌধুরী এবং হেড অব রিলেশনশিপ ইউনিটতৌহিদ সারওয়ার।
এই চুক্তির বিষয়ে তারেক রেফাত উল্লাহ খান বলেন, “একটি গ্রাহককেন্দ্রিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবেব্র্যাক ব্যাংক সবসময় গ্রাহকদের সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে নতুন ও উদ্ভাবনী উপায় খুঁজে বের করতে সচেষ্ট। আমাদের বিস্তৃত নেটওয়ার্ক এবং ডিজিটাল ব্যাংকিং সক্ষমতা গ্রাহকদের ট্রেজারি ম্যানেজমেন্ট প্রক্রিয়ায় দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করে।”
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments