বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: আজ ১৭ সেপ্টেম্বর, জাতীয় শহীদ মিনারে মহান শিক্ষা দিবস উপলক্ষে প্রগতিশীল ৮টি ছাত্র সংগঠনের সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সহ—সভাপতি ছায়েদুল হক নিশানের সঞ্চালনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ—সভাপতি অনিক রায়। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ মইনুদ্দিন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ—সভাপতি দীপা মল্লিক, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দীলিপ রায়, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সভাপতি আতিফ অনিক, পাহাড়ী ছাত্র পরিষদের দপ্তর সম্পাদক শুভাশিষ চাকমা। সমাবেশ শেষে একটি মিছিল শহীদ মিনার চত্বর হয়ে টিএসসি দিয়ে শাহবাগ প্রদক্ষীণ করে শেষ হয়।
বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ যে কারণে তাদের জীবন উৎসর্গ করেছিল সেই দাবী আমাদের আজও পূরণ হয়নি। মুক্তিযুদ্ধের ৫০ বছর অতিক্রম করে আজও শাসকশ্রেণী শিক্ষা সংকোচন নীতি বাস্তবায়ন করে চলেছে, সার্বজনীন শিক্ষার অধিকার ভূলুণ্ঠিত করছে, করোনাকালীন সময়ে আমরা এর নজির দেখতে পাই। দেশের শিক্ষা ব্যবস্থা বলে যে একটা কথা আছে তা করোনাকালীন সময়ে মানুষ ভুলতে বসেছে।
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। জাতিসংঘের সংস্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
সব মন্তব্য
No Comments