নেত্রকোণায় হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

প্রকাশ : 17 Sep 2026
নেত্রকোণায়  হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীতে হাওরে হাঁসের খাবার খাওয়ানোর সময়  বজ্রপাতে এক হাঁস খামার মালিকের মৃত্যু হয়েছে।


মৃত শফিকুল মিয়া (৩০) উপজেলার সাতগাঁও গ্রামের ইসহাক মিয়ার ছেলে।


বৃহস্পতিবার  (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০ টার দিকে এই বজ্রপাতে মৃত্যুর ঘটনা হয়। 


স্থানীয়দের বরাতে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বলেন, সকালে শফিকুল খাবার খাওয়ানোর জন্য  নিজের খামারের হাঁস নিয়ে


উপজেলার মেন্দিপুর ইউনিয়নের পাউকাটা হাওরে যান। সেখানে এক পর্যায়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। তখন বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়েঘটনাস্থলেই প্রান হারান।  পরে স্থানীয়রা দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।



খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “বজ্রপাতে শফিকুলের মৃত্যুর বিষয়টি দুঃখজনক। নিহতের দাফন-কাফনের জন্য সরকারি সহায়তা দেওয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।




সম্পর্কিত খবর

;