সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
সিলেট প্রতিনিধি: প্রায় ১৪ ঘণ্টা ধরে সারা দেশের সঙ্গে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) রাত প্রায় ৯টার দিকে মাধবপুর উপজেলা-এর মনতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় ট্রেনটির একাধিক বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। এতে অন্তত ছয়টি বগি রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং কয়েকটি পাশের জমিতে ছিটকে পড়ে। কিছু বগি ক্ষতিগ্রস্ত হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।
ঘটনার বিষয়ে নোয়াপাড়া রেলওয়ে স্টেশন-এর স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনটি আকস্মিকভাবে লাইনচ্যুত হওয়ায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই বাংলাদেশ রেলওয়ে উদ্ধার ও মেরামত কার্যক্রম শুরু করে। ক্ষতিগ্রস্ত লাইন সংস্কার এবং লাইনচ্যুত বগি সরানোর কাজ এখনো চলমান রয়েছে।
এদিকে উদ্ধার কার্যক্রমে সহায়তা এবং আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একাধিক টহল দল ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন এবং এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করা এবং রেল যোগাযোগ দ্রুত পুনঃস্থাপনের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মোঃ তানজিলুর রহমান স্বাক্ষরিত বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত লাইন পুরোপুরি মেরামত না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হতে সময় লাগতে পারে। ফলে যাত্রীদের বিকল্প পরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments