ডেস্ক রিপোর্ট: ৩২টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়েছেন ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো।ইউরোপের বড় ক্লাবগুলোর বিরোধীতার মধ্যেই আজ এ ঘোষণা দেন তিনি। ২০২৫ সাল থেকে টুর্নামেন্টটি চালু করা হবে বলেও জানিয়েছেন তিনি।
টুর্নামেন্টটি সম্প্রসারণের প্রকল্পটি দীর্ঘদিন ধরেই লালন করে আসছিলেন ইনফান্তিনো। ইউরোপের আটটি দলসহ ২৪ ক্লাবের ইভেন্টটি ২০২১ সালে চীনে শুরুর কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সেটি স্থগিত করা হয়। ইনফান্তিনো বলেছেন, নতুন চেহারার টুর্নামেন্টটি আগের পরিকল্পনার চেয়েও বড় হবে।
দোহায় বিশ্বকাপ দেখতে আসা ফিফা প্রধান শুক্রবার বলেন,‘ কয়েক বছর আগে ২৪টি ক্লাব নিয়ে পুরুষদের ক্লাব বিশ্বকাপ আয়োজনের বিষয়ে আমরা একমত হয়েছিলাম। ২০২১ সালে এটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটি স্থগিত হয়ে যায়।
২০২৫ সাল থেকে ৩২টি দল নিয়ে আয়োজন করা হবে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপ। যেটিকে সত্যিকারের বিশ্বকাপের আমেজ দেয়া হবে।’
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments