ডেস্ক রিপোর্ট: দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা, ছেলে ও দুই মেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে জানা গেছে।
জানা গেছে, সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অব্রির ঠাণ্ডা জ্বর।তিনজনই দাদির সঙ্গে একই হাসপাতালে ভর্তি আছেন।
সাকিবের পারিবারিক সূত্রে জানা গেছে, সাকিবের মা হার্টের রোগী।তার রুটিন চিকিৎসা চললেও অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।এখন তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে।তবে পুরোপুরি স্বাভাবিক নন।
এদিকে সাকিবের শাশুড়ির অবস্থাও বেশ খারাপ।তিনি ক্যান্সারে আক্রান্ত।সাকিবের শাশুড়ি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।ওখানেই তার চিকিৎসা চলছে।
উল্লেখ্য, সাকিব বর্তমানে জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন।সাকিবের স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রে থাকলেও গত ফেব্রুয়ারিতে দেশে আসেন তারা।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments