নজরুল ইসলাম,, সাগক্ষীরা ; তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বুধবার বিকালে সরুলিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রহমউদ্দিন গাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কমরেড হান্নানের পরিচালনায় কর্মী সভা স্থানীয় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি কমরেড মহিবুল্লাহ মোড়ল। বক্তব্য রাখেন, পার্টির সেক্রেটারী ফাহিমুল হক কিসলু, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ময়নুল হাসান, অজিত কুমার রাজবংশী, জেলা কমিটির সদস্য নির্মল সরকার, ইউনিয়ন কমিটির নেতা মোতালেব মাস্টারসহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বলেন কৃষক, খেতমজুর শ্রমিকসহ গরীব মেহনতী মানুষের জন্য রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম চালু করার দাবি সরুলিয়া ইউনিয়ন থেকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়ার আহবান জানান।
সাথে সাথে গণসংগঠনের সম্মেলন কে সফল করার মাধ্যমে গরীব মেহনতী মানুষের মুক্তির আন্দোলনকে এগিয়ে নেয়ার আহবান জানান।এছাড়া মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি বি এন পি,জামাত শিবিরের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-মুল্যের উর্দ্ধগতি, অর্থনৈতিক সংকট সৃষ্টির সম্ভাবনা সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments