সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৫ (সদর) আসনের নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।
৮ জানুয়ারি দিনব্যাপী তিনি কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা, দিগপাইত, রশিদপুর ও শাহবাজপুর ইউনিয়নের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
নবনির্বাচিত এমপি আবুল কালাম আজাদ বলেন, আপনারা কঠোর পরিশ্রম করে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আপনাদের এ ঋণ শোধ করতে পারবোনা। তবে আমার দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি রাখার চেষ্টা করবো।
আপনারা বিভিন্ন দাবির কথা বলেছেন আমি আপনাদের সাথে আলাপ-আলোচনা করে সকল দাবি পূরণ করার চেষ্টা করবো।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম এ মান্নান খান, সাধারণ সম্পাদক এড. হাফিজুর রহমান স্বপন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ সফি গেন্দা, সদস্য আজিজুর রহমান ডল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ প্রমুখ।
এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা, দিগপাইত, শাহবাজপুর ও রশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল নগরীকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে বরিশাল সিটি কর্পোরেশনকে (বিসিসি) বর্জ্য সংগ্রহের সরঞ্জাম দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন ...
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সব মন্তব্য
No Comments