কমলো স্বর্ণের দাম, ভরিতে ১১০৮ টাকা কমেছে

প্রকাশ : 09 Sep 2026
কমলো স্বর্ণের দাম, ভরিতে ১১০৮ টাকা কমেছে

স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।


মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।


নতুন দাম অনুযায়ী ভরিতে ১,১০৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। এর আগে গত ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।


বাজুসের বিজ্ঞপ্তিতে গ্রামে যে দাম প্রকাশ করা হয়েছে, তা ভরিতে রূপান্তর করলে অন্যান্য ক্যারেটের দাম দাঁড়ায় - ২১ ক্যারেট প্রতি গ্রাম ১৯,১৬৫ টাকা, ভরিতে ২ লাখ ২৩ হাজার ৫৪০ টাকা, যা ১,০৪৯ টাকা কমেছে। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ১৬,৪২৭ টাকা, ভরিতে ১ লাখ ৯১ হাজার ৬০৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম ১৩,৪৪৪ টাকা, ভরিতে ১ লাখ ৫৬ হাজার ৮১০ টাকা।


স্বর্ণের পাশাপাশি রৌপ্যের দামও নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট প্রতি গ্রাম ৪৪০ টাকা, ভরিতে ৫ হাজার ১৩২ টাকা। ২১ ক্যারেট প্রতি গ্রাম ৪২৫ টাকা, ভরিতে ৪ হাজার ৯৫৭ টাকা। ১৮ ক্যারেট প্রতি গ্রাম ৩৬৯ টাকা, ভরিতে ৪ হাজার ৩০৪ টাকা এবং সনাতন পদ্ধতির রৌপ্য প্রতি গ্রাম ২৭৫ টাকা, ভরিতে ৩ হাজার ২০৭ টাকা।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকারের এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।


সম্পর্কিত খবর

;