সাতক্ষীরা-৪ আসন
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা শুরু হয়।
টিকটকে প্রকাশিত একাধিক ভিডিওতে তাকে ‘সাতক্ষীরা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য’ উল্লেখ করে বিভিন্ন কর্মকাণ্ডের ফুটেজ শেয়ার করা হয়েছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, তিনি শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে সাংগঠনিক সফরের অংশ হিসেবে মেহেন্দিনগর এলাকায় লবণ পানির অভিশাপ থেকে মুক্ত হয়ে ধান চাষে সফল কৃষক মজিবুর রহমান গাজী ও তার স্ত্রীর সঙ্গে মতবিনিময় করছেন। সেখানে কৃষকের মুখে হাসি ফিরিয়ে আনতে মাঠ পর্যায়ে তার আন্তরিক উপস্থিতি ও দিকনির্দেশনার প্রশংসা করা হয়।
ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দলীয় সূত্র জানায়, এমপি গাজী নজরুল ইসলাম নিয়মিত নির্বাচনী এলাকায় কৃষি, উন্নয়ন ও জনসংযোগমূলক কাজে অংশ নিচ্ছেন। সম্প্রতি কৃষি ও কৃষকের উন্নয়নে তার তৎপরতার বিভিন্ন ফুটেজ সামাজিক মাধ্যমে প্রকাশ পাচ্ছে।
এ বিষয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওগুলো তার সাম্প্রতিক মাঠ পর্যায়ের কর্মসূচির অংশ। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সামাজিক মাধ্যমে এ ধরনের প্রচারণা বাড়ছে।
উল্লেখ্য, গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। মুক্তিযোদ্ধা হিসেবেও তিনি এলাকায় পরিচিত।
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
সব মন্তব্য
No Comments