চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে এবি পার্টির জুলাই অভ্যুত্থান উদযাপনের অনুষ্ঠানে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; ক্ষমতায় গিয়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের সাথে বিশ্বাসঘাতকতার পরিণাম কি হয়েছে তা শেখ মুজিব জীবন দিয়ে উপলব্ধি করেছে, কিন্তু সে উপলব্ধি থেকে তাঁর কন্যা শিক্ষা নেন নাই। জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আমরা যে যত বড় অবদানই রাখি না কেন, তাদেরকেও ভবিষ্যতে আওয়ামীলীগের পরিণতি ভোগ করতে হবে।
আজ (২৫ জুলাই) বিকাল ৫ টায় চট্টগ্রাম জামালখানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে এবি পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জনাব মঞ্জু বলেন, জুলাই কোন একক ব্যক্তির, একক রাজনৈতিক দলের ইশারায় সংগঠিত হয়নি, সংখ্যার বাহাদুরি দিয়ে গণঅভ্যুত্থান হয়না, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান তার একটি প্রমাণ। শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এক আবু সাঈদ সকল রাজনৈতিক দলের চেয়ে বড়।
এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুকের সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর সদস্যসচিব এডভোকেট সৈয়দ আবুল কাশেম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে: কর্ণেল মোঃ দিদারুল আলম (অবঃ), এবি পার্টির জাতীয় নির্বাহী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর যুগ্ম আহ্বায়ক ছিদ্দিকুর রহমান, সহ- মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল, চট্টগ্রাম যুব পার্টির সমন্বয়ক আব্দুর রহমান মনির, সহ সমন্বয়ক মোহাম্মদ জাবেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আতাউর রহমান নূর, হাটহাজারী উপজেলার আহ্বায়ক বোরহান উদ্দিন, হেলাল উদ্দিন, মুক্তিযুদ্ধা হারুনুর রশিদ চৌধুরী, সঞ্জিব চৌধুরী প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments