সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর এক্সপ্রেস ট্রেনের পূর্বনির্ধারিত রুট অনুযায়ী ঢাকা-যমুনাসেতু পূর্ব পর্যন্ত সেবা পুনর্বহালের দাবিতে সরিষাবাড়ী উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে আওনা ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একসময় জামালপুর এক্সপ্রেস এ অঞ্চলের মানুষের নির্ভরতার অন্যতম মাধ্যম ছিল। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও চিকিৎসাসেবা প্রত্যাশীরা স্বল্প খরচে নিরাপদ যাতায়াতের জন্য ট্রেনটির ওপর নির্ভর করতেন। কিন্তু রুট ও সেবায় পরিবর্তনের ফলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।
বক্তারা আরও বলেন, রেল শুধু একটি পরিবহনব্যবস্থা নয়; এটি একটি অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের অন্যতম ভিত্তি। যোগাযোগব্যবস্থা দুর্বল হলে উন্নয়নের গতিও বাধাগ্রস্ত হয়। তাই জামালপুর এক্সপ্রেসের পূর্বের রুট ও সেবা দ্রুত পুনর্বহাল করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সুরুজ মিয়া, বিএনপি নেতা মনিরুজ্জামান মাসুম, জেএফসিএল সিবিএ নেতা আবুল হোসেন, আওনা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল খালেক এবং সাধারণ সম্পাদক আব্দুল খালেক তালুকদার।
বক্তারা বলেন, ঢাকা-যমুনাসেতু পূর্ব রুটে জামালপুর এক্সপ্রেসের সেবা পুনর্বহাল করা হলে বৃহত্তর জামালপুর অঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে। তাঁরা দ্রুত এ বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনদাবির প্রতি গুরুত্ব না দিলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments