নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে সোমবার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কুষ্ঠ ও প্রতিবন্ধীতা বিষয়ক উপজেলা চিফ মিটিং অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি প্রোগ্রাম, দি লেপ্রসী মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশ এবং আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যান সংস্থা, আটোয়ারী’র সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উক্ত চিফ মিটিংয়ের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত চিফ মিটিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের সামসুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাহান ও রেনু একরাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলকিস আখতার জাহান, ডাঃ সইফুজ্জামান বিপ্লব ও এস, আই দিপেন্দ্র নাথ সিংহ। আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যান সংস্থা, আটোয়ারী’র সদস্য খলিলুর রহমানের উপস্থাপনায় চিফ মিটিংয়ের ওপর গুরুত্বারোপ করে পরামর্শক মূলক বক্তব্য রাখেন দি লেপ্রসী মিশন ইন্টান্যাশনাল বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার দেলোয়ার হোসেন, স্থানীয় সংগঠনটির সভাপতি জফর আলী, সদস্য রুনা আক্তার প্রমূখ।
স্টাফ রিপোর্টার: সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ...
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
সব মন্তব্য
No Comments