ভোলা প্রতিনিধি॥ যান্ত্রিক ক্রুটির কারণে ভোলা-লক্ষ্মীপুর রুটের একটি ফেরি বিকল হয়ে পড়ায় ভোলার-ইলিশা ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না ট্রাক চালক-শ্রমিক ও যাত্রীদের। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
প্রয়োজনের তুলনায় ফেরি কম থাকায় ঘাটে এ যানজটের সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ শ্রমিকদের। তবে আগামী ২/১ দিনের মধ্যে ত্রুটিপ‚র্ণ ফেরিটি সচল হবে বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ।
জানা গেছে, দেশের দীর্ঘতম ফেরিরুট ভোলা-লক্ষ্মীপুর রুটে কনকচাঁপা কৃষানি, কুসুমকলি ও কদম নামে ৪টি ফেরি চলাচল করে আসছে। কিন্তু গত ২৬ আগস্ট রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কনকচাঁপা নামের ফেরি বিকল হয়ে যায়। বর্তমানে ৪টির স্থানে ৩টি ফেরি দিয়ে যানবাহন পারপার হচ্ছে। এতে ফেরির ট্রিপ কমে যাওয়ায় সৃষ্টি হয়েছে যানজটের। এ লাইনজটের কারণে ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও ফেরির দেখা পাচ্ছেন না চালক-শ্রমিকরা। এতে নিদিষ্ট সময় গন্তব্যে যেতে না পারায় চরম ভোগান্তি পোহাচ্ছেন তারা।
ট্রাক সালাম ও নাজিম বলেন, ঘাটে সকাল থেকে বসে আছি কিন্তু ফেরির দেখা পাচ্ছি না। কখন ফেরি পাবো তার কোনো নিশ্চয়তা নেই।
যাত্রী ইউনুঝ ও আফসার উদ্দিন বলেন, ফেরি নষ্ট থাকায় ট্রিপ কমে গেছে, দুই ঘণ্টা ধরে ঘাটে ফেরির জন্য অপেক্ষায় আছি।
ট্রাকচালক মো. ইলিয়াস বলেন, চট্টগ্রাম যাবো ২ দিন ধরে ঘাটে আটকে আছি, এতে আমাদের খরচ বাড়ছে, কখন যেতে পারবো জানা নেই। এই ঘাটে আরও ফেরি বাড়িয়ে দিলে ভালো হত।
পরিবহন চালক ও শ্রমিকদের অভিযোগ, ঘাটে দীর্ঘদিন ধরেই ফেরির সমস্যা কাটছে না, রুটটি স্বাভাবিক রাখতে এখানে রো রো ফেরি চালুর দাবি ট্রাক চালকদের।
এ ব্যাপারে ইলিশা ফেরিঘাটের ম্যানেজার (বিআইডবিøটিসি) পারভেজ খান বলেন, একটি ফেরির ত্রুটি দেখা দেওয়ায় মেরামতের চেষ্ট চলছে, তবে ঘাটে উল্লেখযোগ্য জানজট নেই। বিকল ফেরিটি চালু হলে সাময়িক এ সমস্যাটিও থাকবে না। আগামী ২/১ দিনের মধ্যে বিকল ফেরিটি চালু হলে ঘাটের যানজট কমে যাবে।
এদিকে ভোলার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলেল ২১ জেলার যোগাযোগের সহজ মাধ্যম ভোলা-লক্ষ্মীপুর ফেরি সার্ভিস। এটি জেলার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভ‚মিকা পালন করে আসছে বলে মনে করছেন ব্যবসায়ীরা ও ভোলাবাসী।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments