রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি: ধর্মপাশা উপজেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ও পাইকুরহাটি ইউনিয়নের বিভিন্ন হাওরের জলাবদ্ধতায় তৈরি হওয়া ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা শুনেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল মহোদয় ।
এ সময় তিনি হাওরের বিভিন্ন সমস্যা ও সমাধানে করনীয় সম্পর্কে কৃষকদের মতামত নেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ে তিন মাসের কর্মসূচি বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করে দ্রুত সময়ে বাস্তবায়ন হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী হাওরের প্রতি আন্তরিক। তিনি হাওরের সাধারণ মানুষকে ভালবাসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার আহ্বায়ক কমিটির আহ্বায়ক বৃন্দ এবং সদস্য,স্থানীয় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments