স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ)-এর শিশু কার্ডিওলজি বিভাগ ও ভারতের মেডস্তান হেলথকেয়ার-অলকিউরের যৌথ উদ্যোগে আজ সোমবার, ১৬ জুন ‘দ্যা আর্ট অ্যান্ড সায়েন্স অব পেডিয়াট্রিক কার্ডিয়াক সার্জারি’ শীর্ষক সিএমই প্রোগ্রাম ও বিনামূল্যে রোগী স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে।
বিএমইউ’র নিনমাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ তারিকুল ইসলাম এবং কার্ডিয়াক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আসলাম হোসেন।
কী নোট স্পিকার ছিলেন নয়া দিল্লীর ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালের নিওনেটাল অ্যান্ড কনজেনিটাল হার্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান ডা. কুলভুষণ সিং ডাগর। প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. তাহমিনা করিম ও সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আতা উল্লাহ।
সিএমইতে দুই দেশের বিশেষজ্ঞরা শিশু হৃদরোগ চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। আগামীতে আরও সিএমই, ফ্রি স্ক্রিনিং ক্যাম্প ও যৌথ গবেষণার উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
প্রধান অতিথি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, ‘এই উদ্যোগে জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুরা উপকৃত হবে। একই সঙ্গে বিএমইউ’র শিক্ষক-চিকিৎসক-শিক্ষার্থীরা দক্ষতা বাড়াতে পারবেন। দুই দেশের চিকিৎসকরা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।’
অনুষ্ঠানে জানানো হয়, বিএমইউ’র ৭০ জন শিশু হৃদরোগীকে বিনামূল্যে স্ক্রিনিং করা হয়েছে। নির্বাচিতদের ভারতে উন্নত চিকিৎসা দেওয়া হবে। ডা. কুলভুষণ সিং ডাগরের নেতৃত্বে ভারতের ৫ সদস্যের চিকিৎসক দল ও অধ্যাপক ডা. মোঃ তারিকুল ইসলামসহ বিএমইউ’র চিকিৎসকরা স্ক্রিনিংয়ে অংশ নেন।
মেডিস্তান-অলকিউর এ পর্যন্ত বাংলাদেশের ২০০ সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে হৃদরোগ সার্জারির ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানটি শিগগিরই টেলিকনসালটেশন প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছে, যার মাধ্যমে রোগীরা ঘরে বসেই বিদেশি বিশেষজ্ঞদের ‘সেকেন্ড ওপেনিয়ন’ নিতে পারবেন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments