কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ভারী বর্ষনে পাঁচশতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। ধার-দেনা কিংবা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে মাছের চাষ করায় এসব ঘের মালিক দিশেহারা হয়ে পড়েছে। উপজেলার শতশত বেকার যুবক কেউ নিজেদের কিংবা পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছেন। তবে তিন দিনের এ ভারী বর্ষনে কি পরিমান মাছের ঘেরের ক্ষতির হয়েছে এখনো নিরুপন করতে পারেনি স্থানীয় মৎস্য বিভাগ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ১২টি ইউনিয়নের অধিকাংশ গ্রামে মাছের খামার গড়ে তুলেছেন শতশত বেকার যুবকরা। এসব ঘেরে বিভিন্ন প্রজাতির মাছের ডিম সংগ্রহ করে প্রসেসিং করে রেনু পোনা থেকে এক ইঞ্চি কিংবা বিভিন্ন সাইজের পোনা বিক্রির উপযুক্ত করে। কিন্তু অতিবৃষ্টির কারনে পানিতে তলিয়ে মাছের ঘের থেকে মাছ ভেসে গেছে। ক্ষতি পুষিয়ে উঠতে হিমশিম খেতে হবে বলে জানিয়েছেন ঘের মালিকরা।
নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের ঘের মালিক জুয়েল সিকদার জানান, তার দু’টি ঘের এবং দুু’টি পুকুরে মাছ চাষ করে আসছেন। এতে খাবার খরচ এবং পোনা মাছ নিয়ে অন্ততঃ তিন লাখ টাকা বিনিয়োগ করেছেন। তার সবক’টি ঘের এবং পুকুর থেকে চার ভাগের তিন ভাগ মাছ পানিতে ভেসে গেছে। একই এলাকার শিক্ষক ইভান মাতুব্বর জানান, তারও তিনটি ঘেরের মাছ ভেসে গিয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। একই কথা বলেছেন, চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের মো.খলিলুর রহমান। তিনি জানান, এর আগেও তিনবার তার ৪টি ঘের তলিয়ে গেছে। এবারের ক্ষতি পুষিয়ে উঠতে তার হিমশিম খেতে হবে বলে তিনি জানান। তাবে তাদের মতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাঁচশতাধিক ঘেরে অন্ততঃ দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ক্ষতির পরিমান এখনো নিরুপন করা যায়নি। তবে অনেক ঘেরের ক্ষতি হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments