চট্টগ্রাম অফিস: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রেরর জন্য নির্মিত হচ্ছে ২৬ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘বাঘবন্ধি’। শুক্রবার (২১ অক্টোবর) থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। চট্টগ্রাম সিটির নজুমিয়ার হাট, আম বাগান, শাজাহান ফিল্ডসহ বিভিন্ন মনোরোম লোকেশনে এর দৃশ্যধারণ করা হচ্ছে।
মফস্বল পটভূমিতে রচিত নাটকটিতে বিভিন্ন সামাজিক সমস্যা, গ্রাম্য রাজনীতি, সম্পর্কের টানাপোড়েন, প্রেম-পরিণয়, আনন্দ-বিষাদ ইত্যাদি তুলে ধরা হচ্ছে।
রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় নাটকটি প্রযোজনা করছেন আব্দুল্লাহ আল মামুন। চিত্রগ্রহণে রয়েছেন হাসিবুর রহমান ও এমএম সালাউদ্দিন। কারিগরী সহায়তায় রয়েছে দৃশ্যছায়া।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রাশেদ মামুন অপু, রফিউল কাদের রুবেল, আশরাফুল করিম সৌরভ, অহনা, শ্রেয়শী স্রোতস্বিনী, তানবীর পিয়াল, রিতুপর্ণা সেনগুপ্ত, আব্দুর হাদী, মোহাম্মদ ফোরকান, আবুতাহের সায়মন, ইউনুস রানা, মাইশা, মোহাম্মদ আলী প্রমুখ।
উল্লেখ্য, এর আগে রিয়াদ বিন মাহবুবের রচনা ও পরিচালনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে থেকে প্রচারিত ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘করপোরেট’ দারুন সাড়ে ফেলেছিল।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments