বরিশালে আইন-শৃঙ্খলা ও সুশাসন নিয়ে বিশেষ সভা

প্রকাশ : 17 Sep 2026
বরিশালে আইন-শৃঙ্খলা ও সুশাসন নিয়ে বিশেষ সভা

মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর, ২০২৬) বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সুমন।


সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান।


এছাড়া জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রধানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বরিশাল মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সভায় অংশ নেন।


সভায় বক্তারা আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগ এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।


সম্পর্কিত খবর

;