স্টাফ রিপোটার : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নিরাপদে স্বেচ্ছায় টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান।
গতকাল থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার আয়োজিত ÔHigh Level Meeting on Rohingya RefugeesÕ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপনকালে পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
ড. মোমেন তাঁর বক্তৃতায় রাখাইন রাজ্যের পরিস্থিতির উন্নতি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সম্পৃক্ততার আহ্বান জানান। মিয়ানমারের পাঠ্যক্রম অনুসারে শিক্ষা প্রদান এবং কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গাদের জন্য দক্ষতা উন্নয়ন কার্যক্রম প্রত্যাবাসন উদ্যোগের সহায়ক বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের জন্য অব্যাহত মানবিক সহায়তার জন্য জাতিসংঘ শরণার্থী-বিষয়ক হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠা ও মিয়ানমারে তাদের ফিরে যাওয়ার আকাক্সক্ষা পূরণে সহযোগিতা কামনা করেন।
ফিলিপ্পো গ্র্যান্ডি রোহিঙ্গা সংকটের সমাধান হিসেবে স্বেচ্ছায় প্রত্যাবাসনের কথা উল্লেখ করেন এবং সেই লক্ষ্য অর্জনে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments