ডেস্ক রিপোর্ট: স্থান বদলের পরে কোপা আমেরিকার সূচিতেও কিছুটা বদল আনল লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা। আগের সূচি অনুযায়ী ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল ১৪ জুন। কিন্তু পরিবর্তিত সূচিতে কনমেবল জানিয়েছে ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্রাজিল মাঠে নামছে ১৩ তারিখ।
কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচটি হবে রাজধানী ব্রাজিলিয়ার গ্যারিঞ্চা স্টেডিয়ামে। পরের দিন অর্থাৎ ১৪ জুন মাঠে নামছে আর্জেন্টিনা। মেসিদের প্রতিপক্ষ চিলি। গতবার আর্জেন্টিনাকে হারিয়েই কোপা জিতেছিল ভিদালের চিলি।
ব্রাজিল, ভেনেজুয়েলার সঙ্গে গ্রুপ বি-তে রয়েছে কলম্বিয়া, ইকুয়েডর, পেরু। গ্রুপ এ-তে আর্জেন্টিনা, চিলির সঙ্গে রয়েছে উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া। ফাইনাল হবে ১০ জুলাই। ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে একুশের কোপার ফাইনাল।
এবার কোপা আয়োজন করার কথা ছিল কলম্বিয়ার। কিন্তু তারা আগেই বলে দিয়েছিল রাজনৈতিক ডামাডোলের কারণে তাদের দেশে কোপা আমেরিকা অনুষ্ঠিত করা সম্ভব নয়। তারপর লাতিন আমেরিকার ফুটবল ফেডারেশন আর্জেন্টিনাকে প্রস্তাব দিয়েছিল। কিন্তু লিও মেসিদের দেশও কার্যত হাত তুলে দেয়। এরপর ব্রাজিল রাজি হওয়ায় সেখানেই হচ্ছে টুর্নামেন্ট।
আর্জেন্টিনায় কোভিডের জন্য লকডাউন চলছে। গোটা দেশেই কড়াকড়ি জারি। তাই এতগুলো দেশের ফুটবলারদের রাখা, ফুটবল পাগল জনতাকে নিয়ন্ত্রণ করা, গ্রুপ লিগ থেকে ফাইনাল পর্যন্ত সমস্ত ম্যাচ করার বাস্তব পরিস্থিতি নেই বলে কনমেবলকে জানিয়েছিল আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন।
ব্রাজিলেও ঝুঁকি রয়েছে। প্রতিদিন প্রায় লাখের কাছাকাছি মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানে। এখনও পর্যন্ত চার লক্ষ ৬০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। তারমধ্যেই কোপার আসর বসছে ফুটবলের দেশে।-আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাত ১টায় মাঠে নামছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ শনিবার, ১১ জুলাই রাত ১টায় যুক্ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও আলো ছড়িয়ে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ৬০ মিনিটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন তিনি। এই গোলের মাধ্যমে চ ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে শুক্রবার, ১০ জুলাই ২০২৬ প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিত ...
স্টাফ রিপাের্টার: ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জোড়া গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ফ্রান্স। বোস্টনের ফক্সবোরো স্টেডিয়ামে মরক্কোর বি ...
সব মন্তব্য
No Comments