নজরুল ইসলাম (সাতক্ষীরা) তালা: সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আবারও নির্বাচনের লক্ষ্যে গণসংযোগ অব্যাহত রেখেছেন। আগামী ১৭ অক্টাবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদের নির্বাচন সেই লক্ষ্যকে সামনে রেখে মঙ্গলবার বিকালে তালা উপজেলার মাগুরা,জালালপুর,খেশরা ও খলিলনগর ইউনিয়নে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য শেখ মজিবর রহমান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ হ ম তারেক উদ্দিন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এসএম শওকাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ডাঃ মুনছুর জেলা আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেজুতি, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু,সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য নারায়ণ চন্দ্র মজুমদার সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোড়ল সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ, সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন প্রমূখ। চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম আগামী নির্বাচনে সকলের নিকট মটরসাইকেল প্রতিকে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে কামাল হোসেন (৪০) নামে দরবার শরীফের এক খাদেমের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় খাদেমসহ ২জন আহত হয়েছেন। এ ঘটনায় আহত খাদেম নিজেই বাদী হয়ে দৌলতপুর থানায় একট ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীতে সাংবাদিক মতিউর রহমানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ মে) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সাহেব বাজার জিরো ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সিরাজুল ইসলাম। শনিবার (১০ মে) সাতক্ষীরা প্র ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ নকল সিগারেট জব্দ করেছে র্যাব। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৩টা থেকে সকাল ৭ ...
সব মন্তব্য
No Comments