চট্টগ্রাম অফিস: স্বাধীনতা দিবস উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে রোববার (২৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হয়েছে বিশেষ নাটক ‘মেঘ ও দাদু’। পুনঃ প্রচার করা হয় সোমবার (২৭ মার্চ) বিকাল চারটায়।
নাটকটি শুরু হয় দাদুর রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের খবর টেলিভিশনে দেখার দৃশ্য দিয়ে। তা দেখে নাতির আগ্রহ জাগে। দাদু এভাবে যুদ্ধ করেছিল কিনা? কি পোশাক পরেছিল? বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কিনা? মুক্তিযুদ্ধ নিয়ে এগিয়ে যায় দাদু ও নাতির কথোপকথন।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দর্শক টানার মত নাটক ছিল ‘মেঘ ও দাদু’। নাটকটিতে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে। যা ছিল ছোটদের জন্য বেশ আনন্দদায়ক। নাটকে চট্টগ্রামের পাহাড়তলীর বদ্ধভূমির জমিকে ফিরিয়ে আনার বিষয়টিও দেখানো হয়। চট্টগ্রামের শিল্পীদের নিয়ে সুন্দর একটা কাজ হয়েছে; যাতে দর্শক কিছুক্ষণের জন্য হলেও চট্টগ্রাম কেন্দ্রের সাথে যুক্ত ছিল।
নাটকটি প্রযোজনা করেছেন অরিন্দম মুখার্জি বিংকু। কামরুল হাসান বাদলের গল্পে নাট্যরূপ দেন সৌরভ শাখাওয়াত। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অলোক ঘোষ পিন্টু, মোশারফ ভূঁইয়া পলাশ, আবদুল মান্নান, জান্নাতুল ফেরদৌস দৃষ্টি, রহিমা আক্তার প্রমা, দীপন, ইবরান, মুনিব, শতাব্দি সাখাওয়াত, সহস্রাব্দী সাখাওয়াত, শাশ্বত সাখাওয়াত।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments