স্টাফ রিপোটার: নির্বাচনী শেষদিনে সকাল থেকে রাত পর্যন্ত লাঙ্গল মার্কায় ভোট চেয়ে বিরামহীন প্রচারণা চালিয়েছেন ঢাকা ৪ আসনের জাপা মনোনীত প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।
বৃহস্পতিবার তিনি ৬টি পথসভায় বক্তব্য রাখেন। এছাড়াও লাঙ্গলের সমর্থনে দুই বিশাল নির্বাচনী মিছিলে নেতৃত্ব দেন। সকালে তিনি দোলাইপাড় মোড়ে, বেলা ১২টার সময় পোস্তগোলা আলম মার্কেট, দুপুরে শ্যামপুর শিল্পাঞ্চলের ৮ নং সড়কে, বিকালে শ্যামপুর মডেল থানা রোড, সাউথ ইস্ট হাসপাতালের সামনে, সন্ধ্যায় ঢাকা ম্যাচ এবং রাতে জুরাইন এলাকায় বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। এছাড়াও বেলা ১১টার সময় মীর হাজিরবাগ এবং রাত ৭ টায় শ্যামপুর শিল্পাঞ্চল কয়েক সহস্রাধিক নেতাকর্মীদের লাঙ্গলের পক্ষে প্রচার মিছিল করেন বাবলা।
পথসভাগুলোতে বাবলা বলেন, জনগণের ভোট ছিনতাইয়ের চেষ্টা করা হলে তার জন্য কাফফারা দিতে হবে। প্রতিটি ভোটকেন্দ্র আমরা জনগণকে সাথে নিয়ে ৬ তারিখ রাত থেকেই পাহাড়া দিবো। যারা জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না তারা অসৎপথ অবলম্বন করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে বলছি, সাবধান হয়ে যান। আমরা বানের পানিতে ভেসে আসিনি। সুষ্ঠু ভোটের যারা অন্তরায় তাদের প্রতিহত করতে ভোটাররা প্রস্তুত।
দিনব্যাপী গণসংযোগকালে বাবলা সাথে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সালমা হোসেন, যুগ্ম মহাসচিব আমির উদ্দিন আহমেদ ডালু, কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, শারফুদ্দিন আহমেদ সিপু, ইব্রাহিম মোল্লা, কাউসার আহমেদ, শাহনাজ পারভীন, শাহ ইমরান রিপনসহ শ্যামপুর-কদমতলী থানা জাপা ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments