ডেস্ক রিপোর্ট: নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নাম্বারসমূহের পাশাপাশি অনলাইনেও এডিসের উৎস ও ডেঙ্গু রোগীর তথ্য দিতে আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ এক ভিডিও বার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস ঢাকাবাসীকে অনলাইনে তথ্য দেওয়ার এ আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, " ঢাকার যে কোন এলাকায় বসবাসরত যেকোনো ব্যক্তি অনলাইনে তথ্য দিতে পারেন। এডিস লার্ভার উৎস খোঁজ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আরো বলেন, " স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু রোগীর তথ্যের ভিত্তিতে কাউন্সিলরদের নেতৃত্বে মশক কর্মীরা ঘরে ঘরে যাচ্ছে। এডিস লার্ভার উৎস নিধনে চিরুনি অভিযান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।"
ওয়েবসাইটে আবেদনের লিংক- https://forms.gle/gPamcWqJNFtDZvir6
দক্ষিণ সিটি করপোরেশনের যে কোন বাসিন্দা উক্ত ফরমে এডিস মশার উৎস বা লার্ভা ও এডিস রোগীর তথ্য দিতে পারেন। প্রাপ্ত আবেদনের ভিত্তিতে যেকোনো বাসা-বাড়িতে বিনামূল্যে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ নেয়া হবে। এছাড়াও উৎস সম্পর্কে তথ্য দিতে নিয়ন্ত্রণ কক্ষের ০১৭০৯৯০০৮৮৮ ও ০২৯৫৫৬০১৪ নম্বরে ফোন করতে পারেন।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments