ডেস্ক রিপোর্ট: আজ শনিবার, ৩০ মে ২০২৬, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে।
বিএনপি গত ১৮ মে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিশেষ পোস্টার প্রকাশ, কালো ব্যাজ ধারণ এবং সংবাদপত্র ও অনলাইন পোর্টালে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
আজ ভোর ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানাসহ দেশের সব ইউনিটে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে কাপড় এবং চাল-ডালসহ খাদ্যসামগ্রী বিতরণ করা হবে। একই সঙ্গে স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে।
৩১ মে রাজধানীর রমনায় মূল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে কোনো কর্মসূচি না করার নির্দেশনা দিয়েছে দল।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শহীদ জিয়ার স্মৃতি মানুষের মাঝে অম্লান হয়ে আছে। তিনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ দর্শনের প্রবর্তক। ১৯৭১ সালের ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা যোগান।
দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, কোরআনখানি এবং খাবার বিতরণের আয়োজন করেছেন। বামনা, ধুনট, ঈশ্বরদীসহ বিভিন্ন উপজেলায় সকাল থেকে মসজিদে দোয়া ও এতিম-দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হচ্ছে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলায় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শাহাদাত বরণ করেন। তাঁর শাহাদাত বার্ষিকী প্রতিবছর বিএনপি ও দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে থাকে।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments