রাজশাহী অফিস: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য সেবাকে জনগনের দোরগোড়োয় পৌঁছে দিয়েছেন। তিনি কমিউনিটি ক্লিনিক চালু করে সাধারণ মানুষের সার্বক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করেছেন। জনগণকে স্বাস্থ্য সচেতন হয়ে সরকারী সেবা গ্রহণ করতে হবে।
ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি এর শুভ জন্মদিন উপলক্ষ্যে পাবনার সাঁথিয়া চক্ষু হাসপাতালে পল্লী একতা উন্নয়ন সংস্থা (রুডো) ও এসিস্ট্যান্ট ফর সোশ্যাল নেটওয়ার্কিং এন্ড একটিভিটিজ (আশনা) এর উদ্যোগে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাঁথিয়ার শহীদ শেখ রাসেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে আয়োজিত মরহুম অধ্যাপিকা লুৎফুন্নেছা বেগম স্মৃতি দাবা প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু।
বিকালে সাঁথিয়ায় আয়োজিত বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ডেপুটি স্পীকার। যশোর জেলা মহিলা ফুটবল একাদশ ও টাঙ্গাইল জেলা মহিলা ফুটবল একাদশের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
এ সময় অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান ও সাঁথিয়া পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে শুক্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জন ও নিশ্চিত ৪ জনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৯ জন সন্দেহজনক ও ১৬৮ জন নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন।স্বাস্থ্য অধিদপ্তরের হ ...
স্টাফ রিপোর্টার: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।আজ বৃহস্পতিবা ...
ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় (০৮ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৯ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত) দেশে হামে আক্রান্ত হয়ে নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্ ...
সব মন্তব্য
No Comments