ময়মনসিংহ অফিস: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হাজেরা বেগম (৫০), শাহজাহান (৪০), রমজান (৩৮), জাহানারা (৫০), কুলসুমা (৩৫) ও অজ্ঞাত এক শিশু।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় নতুন ভবনের তৃতীয় তলার শিশু ওয়ার্ডে হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে লিফটের মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান। মুহূর্তে ধোঁয়ায় পুরো ভবন আচ্ছন্ন হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী নুরে আলম জানান, সন্ধ্যার আগে হঠাৎ নতুন ভবনের ছাদ থেকে ধোঁয়া দেখা যায়। এরপর হাসপাতালের আনসারসহ অন্যান্য কর্মীরা আগুন নেভাতে ছুটে যান। ওই সময় আগুন লাগার ওয়ার্ডগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বজনরা রোগীদের নিয়ে নিচে নামতে ব্যস্ত হয়ে পড়লে হুড়োহুড়িতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট এবং সদর ফায়ার স্টেশন থেকে আরও ৩টি ইউনিটসহ মোট চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, তবে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।
এদিকে শিশু ওয়ার্ডে আগুন লাগার পর রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তারা বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে "থ্রাইভিং থ্রু ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা পর্যায় ...
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানো, জমি দখলের চেষ্টা, মিথ্যা মামলা ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।সোমবার (১৪ স ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রেলপথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দি ...
বরিশাল ব্যুরো : বরিশালের গৌরনদীতে প্রহসনের সালিশের দুইদিন পর গিতা রানী দাস (৩০) নামে এক যুবতীর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নেয়। সোমবার সকালে ...
সব মন্তব্য
No Comments