ভোলা প্রতিনিধি॥ ভোলার লালমোহনে দেশীয় অস্ত্রসহ ৬ জলডাকাতকে আটক করেছে গ্রাম পুলিশ ও স্থানীয়রা। সোমবার রাত ১০ টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাতিরখাল ঘাটে ডাকাতির প্রস্তুতিকালে গ্রাম পুলিশ আব্বাসউদ্দিন ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯টি দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটককৃত জলডাকাতরা হলেন-মো. ধলু মিয়া, মো. শাকিল, মো. সোহাগ, মো. রাকিব, রাকিব মিয়া ও মো. মানিক। তাদের বাড়ি বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ ও হিজলা বলে জানিয়েছেন তারা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাতির খাল নামক স্থানে ১২ সদস্যের জলডাকাতের একটি দল দ্রুত গতি সম্পন্ন ট্রলার নিয়ে অবস্থান নেয়। তারা বাতিরখাল ঘাট থেকে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করে। এক পর্যায়ে ট্রলার ঘাটে রেখে কয়েকজন বেড়িবাঁধ বাজারে বেনসন সিগারেটের প্যাকেট কিনতে আসে।
কিন্তু জেলেরা সাধারণত নৌকায় বেনসন সিগারেটের প্যাকেট নেয়না বলে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা তখন গ্রাম পুলিশ সদস্য মো. আব্বাস উদ্দিনকে জানালে তিনি কয়েকজনকে নিয়ে ট্রলারের দিকে যান। ট্রলারটি তল্লাশি করে ৭টি রামদা, একটি দা ও একটি কড়াত দেখতে পায়। এসময় আব্বাসের উপর আক্রমণ করতে চাইলে সে তাৎক্ষণিক দৌড়ে এসে বেড়িবাঁধের উপর থেকে আরো লোকজনকে ডেকে নিয়ে গিয়ে ডাকাত দলকে ঘেরাও করে।
এবং ৬ ডাকাতকে আটক করতে পারলেও বাকী ৬জন সদস্য নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটককৃতদের মঙ্গলসিকদার পুলিশ ফাঁড়ির মাধ্যমে রাতেই লালমোহন থানায় হস্তান্তর করা হয়।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দস্যূদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments